অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সহায়ক সাংবাদিকদের লেখনি : সিলেট জেলা প্রেসক্লাবে শফিক চৌধুরী

প্রকাশিত January 27, 2024
অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সহায়ক সাংবাদিকদের লেখনি : সিলেট জেলা প্রেসক্লাবে শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, দেশের উন্নয়ন অভিযাত্রায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের সকল ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সময়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সহায়তা করে সাংবাদিকদের শক্তিশালী লেখনি। বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের ফলে সরকার দ্রুততম সময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারে।
শনিবার, ২৭ জানুয়ারি (১৩ মাঘ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শফিকুর রহমান চৌধুরী বলেন, যুদ্ধাপরাধী চক্র এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, প্রবাসীদের সার্বিক সমস্যা সমাধানে সরকার খুবই আন্তরিক। তবে এ ব্যাপারে প্রশাসন, প্রবাসী, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রবাসীদের নানা ধরনের হয়রানি ও সমস্যা সমাধানে জন্য প্রবাসী সেলকে আরও শক্তিশালী করা হচ্ছে। এতে রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদেরকে অন্তর্ভুক্ত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখেন। সারা জীবনের সঞ্চয়ের অর্থ দিয়ে দেশে একটি বাড়ি কিংবা একটি ফ্লাট ক্রয় করেন কিংবা ব্যবসা করেন; কিন্তু দুঃখের বিষয় হলো, তাদের এই সামান্য সম্পদটুকুও বেশিরভাগ ক্ষেত্রে আপনজন আত্মসাৎ করে ফেলে।
তিনি জানান, প্রবাসীরা এখন আর বিমানবন্দরে আগের মতো হয়রানির শিকার হচ্ছেন না। প্রবাসীদের দেশে আসা-যাওয়া আরও সুগম করতে সরকার কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন বিমানবন্দরে প্রবাসীদের জন্য গঠিত সেলের কর্মকর্তাদেরকে আরও তৎপর হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী পরিবেশ অনুকূলে থাকায় দেশে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহবান জানান।
সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মো মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। সহসাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, সাবেক আহবায়ক সালাম মশরুর, সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সাধারণ সদস্য মোহাম্মদ মহসিন, মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু ও অপূর্ব শর্মা।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা। সংবর্ধিত অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন কোষাধ্যক্ষ আনন্দ সরকার। এছাড়া সংবর্ধিত অতিথিকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, পাঠাগার সম্পাদক মো আবু বক্কর, দপ্তর সম্পাদক মো আব্দুল আহাদ, নির্বাহী সদস্য শাহীন আহমদ, আনোয়ার হোসেন ও রনজিৎ কুমার সিংহ এবং সাধারণ সদস্য সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, সাবেক সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সাধারণ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না, সাবেক নির্বাহী সদস্য ইউসুফ আলী ও রজত কান্তি চক্রবর্তী, সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, সাধারণ সদস্য মোস্তাফিজুর রহমান রোমান, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, সাধারণ সদস্য অমল কৃষ্ণ দেব, সাবেক নির্বাহী সদস্য মো নূরুল ইসলাম, সাধারণ সদস্য রায়হান উদ্দিন, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো ওলিউর রহমান, সাধারণ সদস্য আশরাফ চৌধুরী রাজু, এম আর টুনু তালুকদার, নেহার রঞ্জন পুরকায়স্থ, শেখ মো লুৎফুর রহমান, ইয়াহইয়া মারুফ, রাশেদুল হোসেন সোয়েব, পিংকু ধর, দিব্য জ্যোতি সী, শাহজাহান সেলিম বুলবুল, মোখলেছুর রহমান, সোহাগ আহমদ, ফয়জুল আহমদ, রাজীব রাসেল, মুহাজিরুল ইসলাম রাহাত, তুহিন আহমদ, আশরাফ আহমদ, পল্লব ভট্টাচার্য্য, মেহেদী হাসান মিজু, আজহার উদ্দিন শিমুল, এস এম মিজানুর রহমান, নাজাত আহমদত পুরকায়স্থ, জয়ন্ত কুমার দাস, সহযোগী সদস্য মো শহীদুল ইসলাম সবুজ, মো মশাহিদ আলী ও কামরুল ইসলাম মাহি। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি