পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা প্রণয়ন বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সিকৃবির ভেটেরনারি, বায়োমেডিক্যাল ও এনিমাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ এর আয়োজন করে।
সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালায় আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন উত্থাপিত ১২ দফা দাবি অবিলম্বে সংযোজন ও বাস্তবায়নের আহ্বান জানানোর পাশাপাশি হুশিয়ারি উচ্চারণ করা হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মো আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা ফখর উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিকৃবিরি রেজিস্ট্রার মো বদরুল ইসলাম শোয়েব। প্রধান আলোচক ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মো মোর্শেদুর রহমান। বিশেষ অতিথি
ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহসভাপতি মো তাজিম উদ্দিন ও আইন সম্পাদক মো সিরাজুল ইসলাম উজ্জ্বল। আরও বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক অফিসার পরিষদের আহবায়ক ডা অসীম রঞ্জন রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো সাজিদুল ইসলাম, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল ও শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো ছানোয়ার হোসেন মিয়া সহ বিভিন্ন দপ্তর প্রধান ও কর্মকর্তাবৃন্দ।-সংবাদদাতা