নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও সমমনাদের অবরোধের সমর্থনে বের করা একটি মশাল মিছিল থেকে হামলা চালিয়ে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ও কয়েকটি সিএনজি অটোরিকশা ভাংচুর করা হয়েছে। অটোরিকশায় করা হয়েছে অগ্নিসংযোগও। তবে স্বেচ্ছাসেবক লীগের ধাওয়ায় মিছিলকারীরা পালিয়ে যায়।
রবিবার, ২৬ নভেম্বর দিনগত রাত সাড়ে ৮টার দিকে সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের এই মশাল মিছিল বের হয়। এই মিছিল থেকেই যানবাহনের উপর হামলা চালোনো হয় সুবিদবাজার পয়েন্টে। এই হামলা থেকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সও রেহাই পায়নি।
হামলাকারীরা কয়েকটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে। আগুনও ধরিয়ে দেয়।
এ সময় সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান জানান, হামলায় জামাত-শিবিরও জড়িত ছিল।
তিনি হুশিয়ার করে দেন, সুবিদবাজার বা অন্য কোন এলাকায় নাশকতা করা হলে নাশকতায় জড়িতদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
খবর পেরে সিলেট মহানগর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
অতিরিক্ত পুরিশ কমিশনার মো মাসুদ রানা ভাংচুর ও অগ্নিসংযোগের বিষিয়টি নিশ্চিত করেন।
পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে।