১১ দফা দাবি বাস্তবায়নে সিলেটে শিক্ষক-কর্মচারীদের মিছিল সমাবেশ

প্রকাশিত March 12, 2018
১১ দফা দাবি বাস্তবায়নে সিলেটে শিক্ষক-কর্মচারীদের মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি বাস্তবায়নে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবশে অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যৌথ মোর্চা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সোমবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন, শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সিলেটের আহ্বায়ক অধ্যাপক আব্দুল জলিল। বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, শিক্ষক সমিতির জেলা সভাপতি প্রধান শিক্ষক এলাইছ মিয়া, মামুন আহমদ, শিক্ষক-কর্মচারী ফোরামের মহানগর সভাপতি প্রধান শিক্ষক বাহার উদ্দিন আকন্দ ও কলেজ শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলাল। পরিচালনায় ছিলেন, শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সিলেটের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক রাজু।