১০ম কেমুসাস বইমেলা সফলে শোভাযাত্রা

প্রকাশিত March 17, 2017
১০ম কেমুসাস বইমেলা সফলে শোভাযাত্রা

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের ১০ম বইমেলা সফলে শনিবার (১৮ মার্চ) লেখক-সংস্কৃতিকর্মীদের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
বিকেল ৪টায় কেমুসাস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হবে। এতে সিলেটের সর্বস্তরের লেখক-সাহিত্যিক, কবি-সাংবাদিক ও সংস্কৃতি কর্মী যোগ দেবেন।
২০ মার্চ থেকে কেমুসাস বইমেলা শুরু হবে। চলবে ২৯ মার্চ পর্যন্ত। কেমুসাস প্রাঙ্গণে আয়োজিত বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। সহযোগিতা করছে সিলেটে সিটি করপোরেশন।