হবিগঞ্জ ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের সাংস্কৃতিক উৎসব বৃহস্পতিবার

প্রকাশিত September 14, 2016
হবিগঞ্জ ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের সাংস্কৃতিক উৎসব বৃহস্পতিবার

বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন করবেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের এ আয়োজনে সবাইকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।