হবিগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ

প্রকাশিত January 11, 2026
হবিগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে এক হাজার শীতার্তকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি/২৭ পৌষ) দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো আলীমুল আমীন এনডিসি পিএসসি শীতার্তদের হাতে এই সহায়তা তুলে দেন।
এ সময় সেনবাহিনীর উর্ধতন অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী জানিয়েছেন, শীতে কাতর মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।