হবিগঞ্জে বিএমএ নেতাদের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত April 24, 2017
হবিগঞ্জে বিএমএ নেতাদের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর উদ্যোগে সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ কেন্দ্রীয় সভাপতি ডা মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সহ সভাপতি ডা মুশফিক হোসেন চৌধুরী ও ডা মুর্শেদ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে ডা মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও ডা মুশফিক হোসেন চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।