সড়ক দুর্ঘটনায় লসএঞ্জেলে মারা গেলো বাংলাদেশী আমেরিকান তরুণ আদিব

প্রকাশিত May 10, 2017
সড়ক দুর্ঘটনায় লসএঞ্জেলে মারা গেলো বাংলাদেশী আমেরিকান তরুণ আদিব

এনা, নিউইয়র্ক : লসএঞ্জেলেসে এক সড়ক দুর্ঘটনায় অকালেই প্রাণ হারালো বাংলাদেশী আমেরিকান তরুণ আদিব হাসনাত। মৃত্যকালে তার বয়স হয়েছিলো মাত্র ২০ বছর। ৭ মে রাত ১টার দিকে লসএঞ্জেলেসের ১০ ফ্রিওয়েতে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ঐ দিন আদিব হাসনাত দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে ১০ ফ্রিওয়ের ভিয়া ভারডে অফর‌্যাম্পের কাছাকাছি একাধিক গাড়ির সংঘর্ষে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর গাড়ির ক্ষতি দেখার জন্য বাইরে এলে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ি তাকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
লসএঞ্জেলেস থেকে জাহান হাসান জানান, আদিব হাসানের জন্ম লসএঞ্জেলেসে। তার বাবার নাম হাবিব হাসনাত বাদল। মায়ের নাম আকলিমা হাসনাত মিলি। বাংলাদেশে তাদের বাড়ি চট্টগ্রামে।
আদিব হাসনাতের এই অকাল মৃত্যুতে লসএঞ্জেলেসের পুরো বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।