স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সনামগঞ্জে কাবাডি প্রতিযোগিতা

প্রকাশিত April 8, 2019
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সনামগঞ্জে কাবাডি প্রতিযোগিতা

সুনামগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কাবাডি প্রতিযোগিতায় জেলার প্রত্যেক থানার একটি করে দল অংশগ্রহণ করে। এর মধ্যে সুনামগঞ্জ সদর মডেল থানা দল বিশ্বম্ভরপুর থানা দলকে পরাজিত করে বিজয়ী হয়।
পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল আহাদ। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি পুলিশ সুপার বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ও সদর থানার ওসি অপারেশন আহমেদ মঞ্জুর মুর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কাবাডি কমিটির সভাপতি প্রদীপ পাল নিতাই।