সুনামগঞ্জ প্রতিনিধি : ‘মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে জেলা
প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, গোকুল চন্দ্র দেবনাথ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খানম ও সহকারী শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামছুল হক আখনজীর সভাপতিত্বে ও সাংবাদিক এস এম সুরুজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, শিক্ষক মেহেরুনেছা বেগম, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম ও আশহাদুর রহমান।