সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত November 28, 2016
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা পুলিশের উদ্যোগে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং বাস, মিনিবাস ও অটোরিক্সা মালিক-শ্রমিকরা অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক মো ডালিম ও হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের জ্যেষ্ঠ পুলিশ সুপার শৈলেন চাকমা প্রমুখ।
পুলিশ সুপার মো হারুন অর রশিদ বলেন, মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। দেশে শতকরা ৭০ ভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে চালকের অসাবধানতার কারণে অর্থাৎ চলন্ত অবস্থায় সিট ব্যাল্ট ব্যবহার না করা, মোবাইল ফোনে কথা বলা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং যেখানে সেখানে যাত্রী উঠানো নামানোতে। পথচারীরা অসচেতনভাবে রাস্তায় চলাফেরা করাও দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে।
তিনি একজন প্রশিক্ষিত চালককে লাইসেন্স প্রদানের জন্য উপস্থিত বিআরটিএর কর্মকর্তাদের প্রতি আহবান জানান।