সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হচ্ছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য রাখেন, চেম্বার সহ সভাপতি আমিনুল হক।
তিনি জানান, গত তিন বছর ধরে সুনামগঞ্জে বাণিজ্য মেলা না হওয়ায় ক্রেতা বিক্রেতারা হতাশ ছিলেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় থেকেও তাগিদও রয়েছে। তাই সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এবার বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে।
বাণিজ্য মেলায় অর্ধশতাধিক স্টল ও শিশুদের বিনোদনের ব্যবস্থা থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাণিজ্য মেলা কমিটির আহবায়ক নূরুল ইসলাম বজলু, চেম্বার পরিচালক জি এম তাশহিজ ও সচিব পুলক দাস।