সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্ম ‘কৃষি বাতায়ন’ ও ‘কৃষক বন্ধু ফোন সেবা’ উদ্বোধন করেছেন।
সুনামগঞ্জেও দুপুর সোয়া ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি ‘কৃষি বাতায়ন’ ও ‘কৃষক বন্ধু ফোন সেবা’ উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন, কৃষাণী জাহানারা বেগম ও কৃষক আব্দুল কাহারের সাথে কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও পুলিশ সুপার বরকতুল্লাহ খান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।