সুনামগঞ্জে ইমাম মোয়াজ্জিন ও বাউলদের জন্যে ইফতার

প্রকাশিত April 25, 2020
সুনামগঞ্জে ইমাম মোয়াজ্জিন ও বাউলদের জন্যে ইফতার

সুনামগঞ্জ প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পবিত্র রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়নের একহাজার অস্বচ্ছল মানুষ, ইমাম, মোয়াজ্জিন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাউলের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে এই ইফতার ও খাদ্যসামগ্রী সংশ্লিষ্টদের হাতে তুলে দেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, পিআইও মানিক মিয়া, যুবলীগ নেতা ইকবাল মাহমুদ বাবলু ও নূরুল ইসলাম বজলু।