সিলেট বিচার বিভাগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত November 16, 2025
সিলেট বিচার বিভাগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

২০০৫ সালের ১৪ নভেম্বর নৃশংস জঙ্গি হামলায় নিহত বিচারক জগন্নাথ পাড়েঁ ও শহিদ সোহেল আহম্মেদ স্মরণে এবং গত ১৩ নভেম্বর ঘাতকের ছুরিকাঘাতে নিহত রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের আত্মার মাগফেরাত কামনা করে সিলেট বিচার বিভাগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর/১ অগ্রহায়ণ) জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সিলেটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন সিলেটের শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ফেরদৌস আরা, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ রাজীব কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো মাহবুবুর রহমান ভূঞাসহ অন্যান্য বিচারক।
তারা বিচারকদের নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা বিচারকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কার্যকর নিরাপত্তা প্রদান করার দাবি জানান।
পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়৷-পিআইডি সিলেট