সিলেট জেলা আওয়ামী লীগের জরুরি সভা বৃহস্পতিবার

প্রকাশিত March 7, 2017
সিলেট জেলা আওয়ামী লীগের জরুরি সভা বৃহস্পতিবার

সিলেট জেলা আওয়ামী লীগের এক জরুরি সভা বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য সহ অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে সভায় যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন দলের জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।