সিলেটে পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২ মার্চ

প্রকাশিত February 17, 2026
সিলেটে পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২ মার্চ

শ্রীশ্রী মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি (গৌরপূর্ণিমা) ও শ্রীশ্রী জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে সিলেটে ষোল প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব মহানগরীর পনিটুলা এলাকায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ২ মার্চ (সোমবার) সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ (পরিবেশনায় বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া বিনোদ বিহারী দাস বাবুল) ও রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন (পরিবেশনায় বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া বিনোদ বিহারী দাস (বাবুল)।
৩ মার্চ (মঙ্গলবার) ব্রাহ্মমুহূর্ত থেকে ষোলপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হয়ে ৪ মার্চ বুধবার পর্যন্ত চলবে। এ সময় প্রতিদিন দুপুর ১টায় মহাভোগারতি দর্শন ও দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে।
এছাড়া ৫ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় কলঙ্কমোচন লীলা (পরিবেশনায় গিরিরাজ দাস জুয়েল, কিশোরী সম্প্রদায়, সিলেট), দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তকে উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি, শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি