সিলেটে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের মানববন্ধন

প্রকাশিত October 14, 2016
সিলেটে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের মানববন্ধন

SONY DSC

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হত্যা চেষ্টাকারী বদরুল আলমের শাস্তির দাবিতে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহিবুল আলম। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি শফিক আহমদ, সাবেক সভাপতি সাদিকুর রহমান, স্থায়ী পরিষদ সদস্য উবায়দুল হক শাহিন, মুজিবুর রহমান হালদার, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাকিব আল হাসান, সহ সাধারণ সম্পাদক আবু শামীম, লিক্সন মিয়া, বদরুল আলম লিটন, মাওলানা সৈয়্যেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কালাম, জুবায়ের আহমদ, ছালেক আহমদ, আবু জাফর, শাহীনূর আলম, আবু জাবের, জালাল আহমদ প্রমুখ। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সায়েম আহমদ।