সিলেটে চলছে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের বইমেলা

প্রকাশিত November 16, 2016
সিলেটে চলছে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের বইমেলা

প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের উদ্যোগে সিলেটে ৬ দিনব্যাপী বইমেলা চলছে।
মঙ্গলবার মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বিকেল ৪টায় এ বইমেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি তুষার কর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, লেখক-স্থপতি শাকুর মজিদ, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, কবি মোস্তাক আহমাদ দীন ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম বাঙালি, নাট্যসংগঠক নিরঞ্জন দে, এনামুল মুনীর, সৈয়দ মুনির হেলাল, রজতকান্তি গুপ্ত, আফজাল হোসেন, হুমায়ূন কবীর জুয়েল, ইন্দ্রানী সেন, দেবব্রত চৌধুরী লিটন, সুপ্রিয় দেব শান্ত, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকার সোহেল রানা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রণবকান্তি দেব, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, লেখক খালেদ উদ-দীন, বিমান তালুকদার, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ছুটির দিন সহ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ শতাংশে এবং বেঙ্গল পাবলিকেশনসের বই ২৫ থেকে ৫০ শতাংশে বিক্রি হবে। এ ছাড়া অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হবে ২৫ শতাংশে। ভারতীয় নতুন বই ১ রুপি সমান ১.৮ টাকা এবং পুরোনো বই ১ রুপি সমান ১.৫ টাকায় বিক্রি হবে। পুরো বইমেলার ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো বন্ধুসভা সিলেট জেলা শাখা।