সিলেটে উদয় সমাজকল্যাণ সংস্থার ওয়াজ মাহফিল ২৩শে ডিসেম্বর

প্রকাশিত December 5, 2016
সিলেটে উদয় সমাজকল্যাণ সংস্থার ওয়াজ মাহফিল ২৩শে ডিসেম্বর

সিলেটে উদয়ন সমাজকল্যাণ সংস্থার ৮ম ওয়াজ মাহফিল ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
দুপুর ২টা হতে রাত ১২টা পর্যন্ত মহানগরীর খাসদবীর মদনী জামে মসজিদ প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিলে তাফসির পেশ করবেন ৮ বছর বয়সের শিশু বক্তা হাফিজ ও ক্বারী হোসাইন আহমদ আজাদী, বাদাম বাগিচা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হিজজুর রহমান সাহেব (গলিশালী), খাসদবীর মদনী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাছির উদ্দিন, মাওলানা হাফিজুর রহমান সাহেব (বাহুবলী), মাওলানা এমদাদ উল্লাহ এবং শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান।
এতে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদয়ন সমাজকল্যাণ সংস্থার সভাপতি সজিবুর রহমান।