সাবেক সিবিএ নেতা বীর মুক্তিযোদ্ধা মো আবদুল হকের ইন্তেকাল

প্রকাশিত November 6, 2016
সাবেক সিবিএ নেতা বীর মুক্তিযোদ্ধা মো আবদুল হকের ইন্তেকাল

সুনামগঞ্জ প্রতিনিধি : বিসিআইসির টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের সাবেক সিবিএ নেতা বীর মুক্তিযোদ্ধা টেকেরঘাট লাকমা নতুনপাড়ার মো আবদুল হক (৬৫) বার্ধক্যজনিক কারণে ঢাকার মিরপুরের মিল্কভিটা ওয়াসা স্টাফ কোয়ার্টারে তার বড় মেয়ের বাসায় রবিবার সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার আবদুর রশীদ রেনু, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির মহাপরিচালক সাংবাদিক এ বি রাজ্জাক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনর খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নূরুল মোমেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি সাইফুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক শফিকুল মল্লিক গভীর শোক প্রকাশ করেছেন।