সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত November 18, 2016
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
এনিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো।
বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো মকবুল আহসানের আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী মর্তুজ আলী ও জামাল মিয়ার স্বাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষগ্রহণের সময় কারাগারে থাাক ১৪ আসামির মধ্যে লুৎফুজ্জামান বাবর ছাড়া অন্য ১৩ জন উপস্থিত ছিলেন।
আদালত ২৩শে নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন।