সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুতে মঙ্গলবার সিলেটে শোকসভা

প্রকাশিত October 22, 2016
সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুতে মঙ্গলবার সিলেটে শোকসভা

দিরাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের দিরাই প্রতিনিধি টিপু সুলতানের মৃত্যুতে সাংবাদিকতা উন্নয়ন কেন্দ্র-সিআইপির উদ্যোগে মঙ্গলবার (২৫শে অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর জিন্দাবাজারে প্রীতিরাজ রেস্টুরেন্টের তৃতীয়তলায় শোকসভা অনুষ্ঠিত হবে।
সিআইপির পরিচালক সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ শোকসভায় সকলের উপস্থিতি কামনা করেছেন।