সপ্তম মাহা মহান বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় টেনিস ক্লাব মাঠে সিলেট টেনিস ক্লাবের ব্যবস্থাপনায় ও ফ্যাশন হাউস মাহার পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও টেনিস ক্লাবের সভাপতি মো জয়নাল আবেদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি ও টেনিস ক্লাবের প্রধান উপদেষ্টা মো কামরুল আহসান, সিলেট রেঞ্জের পুলিশ সুপার মো নূরুল ইসলাম, মাহার স্বত্বাধিকারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক এএসএম ফেরদৌস, টেনিস ক্লাবের সহ সভাপতি সামন মাহমুদ খান, সাধারণ সম্পাদক হামমাদ রব চৌধুরী, সহ যুগ্ম সম্পাদক আতাউল করিম সেলিম, সদস্য অ্ধ্যাপক নিরঞ্জন পাল, সৈয়দ মহিউদ্দিন, সদস্য সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সদস্য ও পল্লী বিদ্যুতের ডিজিএম মাহবুবুল আলম, সদস্য ইসফাক আহমেদ ডেনী, সদস্য শাহ শাইদুল ইসলাম, সদস্য ইমরান চৌধুরী, এম এ রফিক, সাদাত হোসেন, রিফা রাসুল, শেখ নাজমুল হক, সালেহীন নাহিয়ান প্রমুখ।