নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯ ও জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ হাজার ৬৮০ কেজি নকল চা পাতা জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও মৌলভীবাজার জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর/১৯ অগ্রহায়ণ) আনুমানিক সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জনৈক ভুট্টু মিয়ার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বসত ঘরের উঠান থেকে ১,৬৮০ কেজি নকল চা পাতা জব্দ করে।
পরে ভুট্টু মিয়ার স্ত্রী জরিনা বেগমকে (৪৮, হামিদপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত নকল চা পাতা পার্শ্ববর্তী খালে ফেলে ধ্বংস করা হয়।
ভুট্টু মিয়া ও জরিনা বেগম চা পাতার সাথে অন্য পাতা, রঙ ও রাসায়নিক পদার্থ মিশ্রিত করে চা পাতার নামে বাজারজাত করে আসছিল।