হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো মাহবুব আলী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অ্যাডভোকেট মো আবু জাহির, সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিল্লাদ, জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আমাতুন কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবৃব আলী এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে বাংলাদেশের। বিগত বছরগুলোতে করোনা মহামারির কারণে এ ধরনের অনুষ্ঠান করা হয়নি। মহান আল্লাহতালা সহায় হয়েছেন।