শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর/৩০ কার্তিক) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
সভায় শাবিপ্রবি সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড মো সাজেদুল করিম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কোষাধ্যক্ষ প্রফেসর ড মো ইসমাইল হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড রফিকুল ইসলাম, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড মো জহির বিন আলম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রফেসর ড মোহাম্মদ মন্তাবুর রহমান, স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড জসীম উদ্দিন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট প্রফেসর ড মোহাম্মদ সেলিম ও শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।–সংবাদ বিজ্ঞপ্তি