শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরো বলেছেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফার ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত হবে।
শনিবার (১৫ নভেম্বব/৩০ কার্তিক) শাল্লা উপজেলা মহিলা দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পাবেল চৌধুরী এসব বলেন।
তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও গার্মেন্টস শিল্পের সূচনার মাধ্যমে অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করেন। বেগম খালেদা জিয়ার সরকার মাধ্যমিক স্তরে অবৈতনিক শিক্ষা চালু, নারী নির্যাতন বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষণ ও অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে নারীর নিরাপত্তা নিশ্চিত করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা মহিলাদল নেত্রী রেহানা আক্তার। পরিচালনা করেন আটগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি নয়ন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম ও দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাসুদ আল কাওসার।