শহীদ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদের মা জয়তেরা বিবির ইন্তেকাল

প্রকাশিত November 30, 2016
শহীদ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদের মা জয়তেরা বিবির ইন্তেকাল

শহীদ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদের মা জয়তেরা বিবি আর নেই। বুধবার ভোর ৫টা ৫ মিনিটে বার্ধক্যজনিত রোগে তিনি তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তার বয়স হয়েছিল ১২০ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনি সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
বুধবার বাদ জোহর শ্রীধরপাশা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে প্রথম ও বাদ আছর দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দিরাই উপজেলার নগদীপুর গ্রামে তার পিত্রালয়ের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি আল-আজাদ ও সম্পাদক সুরঞ্জিত বর্মন জয়তেরা বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।