নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঊষালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় মেধা ও মননে বাঙালির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তাই প্রতিবছর এ দিনে জাতি সেই বীর শহীদদের পরম শ্রদ্ধায় স্মরণ করে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটসহ সারা দেশে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া-প্রার্থনা ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।