শনিবার সিলেট জেলা বিএনপির প্রতিনিধি সভা সফলের আহ্বান

প্রকাশিত September 28, 2016
শনিবার সিলেট জেলা বিএনপির প্রতিনিধি সভা সফলের আহ্বান

সিলেট জেলা বিএনপির এক প্রতিনিধি সভা আহ্বান করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় মহানগরীর দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভা কক্ষে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
এতে জেলা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি, জ্যেষ্ঠ সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।