র‌্যাব-৯ ছাতকে পাইপগান ও থানা থেকে লুট করা কার্তুজ উদ্ধার করেছে

প্রকাশিত January 13, 2026
র‌্যাব-৯ ছাতকে পাইপগান ও থানা থেকে লুট করা কার্তুজ উদ্ধার করেছে

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাইপগান, থানা থেকে লুট করা কার্তুজ ও রামদা উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৩ জানুয়ারি/২৯ পৌষ) রাত দেড়টার দিকে উপজেলার দোলারবাজার ইউনিয়নের পুরাতন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান, থানা হতে লুটকৃত শটগানের ৩টি কার্তুজ ও ১টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করতে সক্ষম হয়।
তবে অস্ত্রগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ তদন্ত করছে। অস্ত্রগুলো নাশকতার কাজে ব্যবহারের বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত সকল অস্ত্র ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।