রোহিঙ্গা হত্যার প্রতিবাদে সিলেটে ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ শুক্রবার

প্রকাশিত November 28, 2016
রোহিঙ্গা হত্যার প্রতিবাদে সিলেটে ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ শুক্রবার

মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে সিলেটে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে শুক্রবার (২রা ডিসেম্বর) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাদ জুম্মা মহানগরীর সিটি পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করতে ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও সাধারণ সম্পাদক ক্বারী সিরাজুল ইসলাম আহবান জানিয়েছেন।