বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, রায়বানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা এই এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন, যা এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে পূর্ণ সাফল্য অর্জন করতে হবে।
সোমবার (১২ জানুয়ারি/২৮ পৌষ) সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামে রায়বান প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকোলে তিনি এ কথা বলেন।
গত ১০ জানুয়ারি ফ্রান্স প্রবাসী কবি ও সাংবাদিক আহমদ সোহেলের উদ্যোগে আয়োজিত রায়বান ও মুক্তিরচক গ্রামবাসীর এক সাধারণ সভায় গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ইংল্যান্ড প্রবাসী আফজালুর রহমান ফয়সলসহ গ্রামের বেশ কয়েকজনের দানকৃত ভূমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বার নূরুল ইসলাম, হাবিবুর রহমান, ফ্রান্স প্রবাসী কবি সাংবাদিক আহমদ সোহেল, আব্দুল কাদির সেবুল, আফরোজ মিয়া, শামিম আহমদ, মোবাসর আলী মিন্টু, নজরুল ইসলাম, মখজুল মিয়া, আনু মিয়া, শাহজাহান, আব্দুল মালিক, আব্দুল মতিন, সাংবাদিক আবু বক্কর, অজমুল আলী, আনছার আলী, লয়লু মিয়া, কামরুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি