রামকানাই দাশের গানের প্রশিক্ষণ কর্মশালা ১৩ ও ১৪ই অক্টোবর

প্রকাশিত October 11, 2016
রামকানাই দাশের গানের প্রশিক্ষণ কর্মশালা ১৩ ও ১৪ই অক্টোবর

একুশে পদকপ্রাপ্ত সংগীতসাধক রামকানাই দাশের দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী উপলক্ষে সংগীত পরিষদ সিলেট আয়োজন করেছে রামকানাই দাশের গানের প্রশিক্ষণ কর্মশালার।
আগামী ১৩ ও ১৪ই অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) মহানগরীর কিনব্রিজ সংলগ্ন সম্মিলিত নাট্যপরিষদের মহড়া কক্ষে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
প্রথমদিন বিকাল সাড়ে ৩ টায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করবেন উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সহ সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যরিস্টার মো আরশ আলী।
প্রশিক্ষণ পরিচালনা করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী অনিন্দিতা চৌধুরী।
সংগীত পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক পিনুসেন দাশ জানিয়েছেন, কর্মশালায় প্রশিক্ষণার্থীদের গানের কপি ও শুক্রবার দুপুরের খাবার সরবরাহ করা হবে।
আগ্রহীদের নিবন্ধন ফি ১০০ টাকা সহ ১৩ই অক্টোবর বিকেল ৩টায় সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত জানতে ০১৯১১৩৪৯২৬৭ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।