নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নাট্যকার, নির্দেশক, অনুবাদক, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রাক্তন প্রধান পরিচালক ও সুরমাপারের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক নিজাম উদ্দিন লস্কর ময়না আর নেই।
রবিবার রাত ৯টায় মহানগরীর বিলপাড়ে নিজের বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে রাখা হবে।
বাদ জোহর হযরত শাহজালাল (র) দরগা মসজিদে তার নামাজে জানাজা শেষে তাকে দরগা কবরস্থানে সমাহিত করা হবে।