যুক্তরাষ্ট্রে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিনকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন

প্রকাশিত November 28, 2016
যুক্তরাষ্ট্রে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিনকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন

যুক্তরাষ্ট্র সফররত জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাংসদ সেলিম উদ্দিনকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর ভূঁইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাদী শান্তা, সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুর রহমান, হারিছ উদ্দিন আহমদ ও মাহবুবুর রহমান অনিক এবং ওসমানী পরিষদের সভাপতি নাজমুল ইসলাম। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু তালেব চান্দু।