মিলেনিয়াম টিভি ইউএসএর স্টাফ রিপোর্টার হিসেবে ছাদেক আজাদের যোগদান

প্রকাশিত April 9, 2017
মিলেনিয়াম টিভি ইউএসএর স্টাফ রিপোর্টার হিসেবে ছাদেক আজাদের যোগদান

সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ মিলেনিয়াম টিভি ইউএসএর সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেছেন।
৪ এপ্রিল মিলেনিয়াম মাল্টিমিডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নূর মোহাম্মদ তাকে এই পদে নিয়োগ দেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ প্রবাসী অধ্যুষিত সিলেটের সব উপজেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও সভা-সমাবেশ সহ আসন্ন বিয়ানীবাজার পৌর নির্বাচনের সবধরনের খবরাখবর অগ্রাধিকার ভিত্তিতে মিলেনিয়াম টিভি ইউএসএ প্রচার করতে চায়।
ছাদেক আহমদ আজাদ পেশাগত কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন। তার মোবাইল নম্বর ০১৭১১২৭৫৭৮৩।