মিছবাহ সিরাজ ও বদর উদ্দিন কামরানের সংবর্ধনা

প্রকাশিত January 22, 2017
মিছবাহ সিরাজ ও বদর উদ্দিন কামরানের সংবর্ধনা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মিছবাহ উদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়াায় বদর উদ্দিন আহমদ কামরানকে সোমবার গণসংবর্ধনা দেবে দলের সিলেট মহানগরের ২৭নং ওয়ার্ড শাখা।
সন্ধ্যা ৬টায় গোটাটিকরে একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মহানগর আওয়াম লীগ নেতা আজম খান, হেলাল বক্স ও সাবেক কাউন্সিলর আসমা বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো নিজাম উদ্দিন ইরান ও সাধারণ সম্পাদক মো ছয়েফ খান।