ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে শাহপরান গেটে মানববন্ধন

প্রকাশিত May 8, 2017
ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে শাহপরান গেটে মানববন্ধন

সিলেট মহানগরীর উপকণ্ঠে শাহপরান গেট এলাকায় রুহেল অ্যান্ড ব্রাদার্সের মালিক রুহেল আহমদের উপর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় শাহপরান গেট এলাকার ব্যবসায়ীরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ব্যবসায়ী রুহেল আহমদের উপর হামলাকারীদের গ্রেফতার এবং শাহপরান গেট এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দাবি জানান।
শাহপরান গেট ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী জামরান আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো কবির উদ্দিন লিটন, ব্যবসায়ী সামছুল ইসলাম, এনাম হোসেন, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, মো সেবুল, মকবুল হোসেন প্রমুখ।
৩ মে রাত ১০টায় দোকানের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় অজ্ঞাত সন্ত্রাসীরা রুহেল আহমদের উপর হামলা চালায়।