বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচ বুধবার

প্রকাশিত September 27, 2016
বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচ বুধবার

ক্রীড়াঙ্গন প্রতিবেদক: বাংলাদেশ-আফগানিস্তান ওয়ান্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার অনুষ্ঠিত হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় খেলা শুরু হবে।
প্রথম ম্যাচ জিতে স্বাগতিকরা ফুরফুরে মেজাজে রয়েছে। তাই এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।
অন্যদিকে আইসিসিসির সহযোগী দেশ আফগানিস্তান প্রথম ম্যাচে জয়ের দ্বার প্রান্তে গিয়েও জয়ের দেখা পায়নি। তবে এই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরতে চায় সফরকারীরা।
এদিকে এই ম্যাচ জিতলে শততম জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। একই সাথে সিরিজ জয়ের পাশাপাশি শততম জয়। এক ম্যাচে দুই জয়ের প্রত্যাশা করছে লাল সবুজের ক্রিকেট ভক্তরা।