বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে : এসএমসিসিআইতে নাদিয়া

প্রকাশিত January 20, 2017
বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে : এসএমসিসিআইতে নাদিয়া

নিজস্ব প্রতিবেদক : ব্রিটেনের কেমডেন সিটি মেয়র নাদিয়া শাহ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এই সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বিরাজমান সকল বাধা দূর করতে হবে।
শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এসএমসিসিআই আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র নাদিয়া শাহের নেতৃত্বে বাংলাদেশ সফররত ব্যবসায়ী প্রতিনিধি দলের সম্মানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন এসএমসিসিআইর প্রথম সহ সভাপতি হাসিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও ব্যক্তিত্ব ড আহমদ আল কবীর, ব্রিটিশ ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য সারাহ হেইওয়ার্ড ও হিটার জনসন।
এছাড়াও অনুষ্ঠানে এসএমসিসিআইর পরিচালক ও সদস্যবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে হাসিন আহমদ বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এসএমসিসিআই সবধরনের সহযোগিতা করবে।