বরিশালের স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি বড়লেখায় গ্রেফতার

প্রকাশিত November 15, 2025
বরিশালের স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি বড়লেখায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব বরিশালের স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে মৌলভীবাজারের বড়লেখা থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব জানায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক তাকে গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণ করে।
এ ব্যাপারে ছাত্রীর পিতা বাদি হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে ও ভিকটিমকে উদ্ধার করতে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ও র‌্যাব-৮, বরিশালের একটি যৌথ আভিযানিক দল শনিবার (১৪ নভেম্বর) আনুমানিক রাত ১টায় মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো জাহিদুল ইসলামকে (২৫, পিতা আব্দুল খালেক, বাগমারা, সদর, ভোলা) গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ছাত্রীকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।