নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশে যার যা আছে তাই নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছি। এবার বঙ্গবন্ধু-কন্যার নেতৃত্বে যার যা আছে তাই নিয়ে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।
নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রা শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বাংলাদেশের সাফল্যের ধারা অব্যাহত রাখতে যার যার অবস্থান থেকে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। পরিচালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী।