আমানত সংগ্রহ মাস উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে পূবালী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন-নিরাপদ থাকুন’ এ স্লোগান নিয়ে মঙ্গলবার বিকেলে পূবালী ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখা প্রাঙ্গণে এই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পূবালী ব্যাংক সিলেট শাখার সহকারী মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। সভাপতিত্ব করেন, ফেঞ্চুগঞ্জ শাখার ব্যবস্থাপক বিনায়ক চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রোমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজ উদ্দিন ইসকা, মামুনুর রশীদ এবং ব্যবসায়ী নাসিরুল ইসলাম চৌধুরী, মানিকুজ্জামান ও মাসুদ আহমদ।
পরে জাল নোট সনাক্তকরণ সম্পর্কিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।