নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়িসহ ২ জন গ্রেফতার হয়েছে।
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের কর্মতৎপরতার ধারাবাহিকতায় শনিবার (১৩ ডিসেম্বর/২৮ অগ্রহায়ণ) রাত ১টার দিকে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মল্লিকপুরে ইসলাম বাজার-চাঁনপুর বাজারগামী পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার (রেজি নং-ঢাকা মেট্রো-খ ১১-২৪৪৪) থেকে জাহিদুল ইসলাম (২১, পিতা আমিনুল রশিদ, বিষ্ণুপুর, কানাইঘাট, সিলেট) ও আব্দুল হামিদ (৬০, পিতা মৃত তোফাজ্জল আলী, মধ্য যুধিষ্টিপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট) নামের দু’জনের হেফাজত থেকে এই বিড়ি ও পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি জব্দ করে। এই দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।