মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের বর্ষব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ‘পঞ্চাশে প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক ধারাবাহিক গোলটেবিল বৈঠক শুরু হচ্ছে।
সোমবার সন্ধ্যা ৭টায় মহানগরীর পূর্ব জিন্দাবাজারে (বারুতখানা) সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
আলোচনা-পর্যালোচনার বিষয় ‘গত ৫০ বছরে সর্বস্তরে মাতৃভাষা বাংলার প্রচলন, দেশে-বিদেশে বাংলা চর্চা, আঞ্চলিক ও বিদেশী শব্দের ব্যবহার এবং উচ্চারণ ও প্রচলিত বানানরীতি’।
প্রতিটি গোলটেবিল বৈঠকে নির্ধারিত বিষয়ে সিলেটের বিজ্ঞজনেরা আলোচনা-পর্যালোচনা করবেন। এর মধ্য দিয়ে যেসব মতামত বেরিয়ে আসবে সেগুলো গণমাধ্যমে প্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অন্যান্য কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।-সংবাদ বিজ্ঞপ্তি