নবীগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হলো একটি প্রাইভেট কার

প্রকাশিত October 30, 2016
নবীগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হলো একটি প্রাইভেট কার

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে রাতের আধারে বাড়িতে থাকা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১১-১০১২) দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার উপজেলার বনগাঁও গ্রামে খন্দকার আক্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে প্রাইভেট কারের মালিক খন্দকার আমীনের দাবি, পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার কারে আগুন দিয়েছে।
এলাকার লোকজন জানান, উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার খন্দকার আক্তার মিয়ার বাড়িতে শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় প্রাইভেট কারটি নিয়ে রাখেন তার ছোট ভাই খন্দকার আমীন। ভোররাতে একদল দুর্বৃত্ত পেট্রল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তাপ অনুভব করতে পেরে পরিবারের লোকজন বেড়িয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।