নবীগঞ্জে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত November 28, 2016
নবীগঞ্জে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান বিষয়ক মতবিনিময় সভা

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নবীগঞ্জ সরকারি মহাবিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের পরিচালক শ্যামা প্রসাদ বেপারী। সভাপতিত্ব করেন অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের উপ পরিচালক সাইফুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, স্বাস্থ্য বিভাগের সাবেক উপ পরিচালক ডা শফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো বদরুজ্জামান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো সরওয়ার শিকদার। পরিচালনায় ছিলেন প্রভাষক রেজাউল আলম।